বড়দিনে জাতীয় ছুটির দাবি জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

বড়দিনে জাতীয় ছুটির দাবি জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়




দি নিউজ লায়ন ;  বড়দিনে চাই জাতীয় ছুটি। সেই দাবিতে এবারে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার অ্যালেন পার্কে বড়দিনের উত্সবের সূচনা করে বড়দিনে জাতীয় ছুটির দাবিতে সোচ্চার হন মুখ্যমন্ত্রী।  মমতা বলেন, বলুন, যিশুখ্রিষ্টের জন্মদিকে কেন জাতীয় ছুটি থাকবে না। গত বছরও একই কথা বলেছিলাম। প্রত্যেকের একটা ভাবাবেগ রয়েছে। আমাদের রাজ্যে ওই দিন ছুটি থাকে। কেন্দ্রে বিজেপি সরকার এল আর ওই দিনের ছুটি বাতিল করে দিলো কেন? আমরা ওই দিনে রাজ্যে ছুটি ঘোষণা করেছি। 


 মমতা  বলেন, এরা দেশকে ঐক্যবদ্ধ করতে পারে না। এরা আইন ভাঙে। এরা শুধু দেশ ভাঙতে পারে। পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে সব উত্সব সমান গুরুত্বের সঙ্গে পালন করা হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.